চাঁপাইনবাবগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: এক নারী নিহত, বাসটি সরিয়ে নেওয়ার অভিযোগ
- আপডেট সময় : ০৬:০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / ২১১৪ বার পড়া হয়েছে
আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে শেরপুর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী এসকে জননী পরিবহনের একটি বাস চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রবেশপথ সুইচগেট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একজন মহিলাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়, ফলে ঘটনাস্থলেই ওই মহিলার মর্মান্তিক মৃত্যু ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় বাসটি দারিয়াপুর ট্রাক টার্মিনালে নেওয়া হয়। তবে অভিযোগ উঠেছে, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির লিয়াজোঁয় বাসটি পরে আবার বিশ্বরোডের দিকে সরিয়ে নেওয়া হয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ঘটনার পরও পুলিশ ঘটনাস্থলে না এসে উদাসীন ভূমিকা পালন করছে। এলাকাবাসীর দাবি—দায়িত্বে অবহেলা করা পুলিশের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে এবং দুর্ঘটনায় জড়িত বাস ও চালককে দ্রুত আইনের আওতায় আনতে হবে।






















