ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

পুলিশে পদোন্নতি-বদলিতে তদবির: কঠোর অবস্থানে স্বরাষ্ট্র উপদেষ্টা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৮:৫৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / ২১০০ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন ছবি: পিআইডি

পুলিশে পদোন্নতি ও বদলি নিয়ে তদবিরের প্রবণতা এমন পর্যায়ে পৌঁছেছে যে বিষয়টি আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায়ও উঠে আসে।

রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী তদবিরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে নির্দেশ দেন।

সভা-সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই জানান, পুলিশের বিভিন্ন পদে পদোন্নতি ও বদলির জন্য বহু তদবির আসছে। আইজিপিও জানান, তাঁর কাছেও এমন তদবির আসে। তখন উপদেষ্টা বলেন, “যে কর্মকর্তা তদবির করবেন, তাঁকে পদোন্নতি বা বদলি না করে ধরতে হবে। কারণ, এই কর্মকর্তারাই পরে রাজনৈতিক নেতাদের দ্বারে গিয়ে ধরনা দেন।”

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বিষয়টি অস্বীকার না করে বলেন, পদোন্নতি বা বদলির বিষয়ে অনেকেই অনুরোধ করেন। তবে এগুলো সম্পূর্ণ পুলিশের নিজস্ব বিষয়। তিনি বলেন, “যাঁরা তদবিরের অনুরোধ পান, তাঁরা যেন বলেন—এটা পুলিশের কাজ, পুলিশই সিদ্ধান্ত নেবে।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২১ অক্টোবর পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৮০ জন কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হয়। পরিদর্শক (নিরস্ত্র) ৩৩ জন, পরিদর্শক (শহর ও যানবাহন) ১৮ জন এবং পরিদর্শক (সশস্ত্র) ২৯ জন এই পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন। এছাড়া কনস্টেবল থেকে এএসআই পদেও পদোন্নতি দেওয়া হচ্ছে। এসব পদোন্নতি ও বদলিকে ঘিরেই মূলত তদবিরের অভিযোগ উঠেছে।

পদোন্নতি-বদলিতে অনিয়মের অভিযোগ পেলে গণমাধ্যমকে তা প্রকাশের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তাঁর ভাষায়, “যদি কেউ টাকা নিয়ে বদলি করান, গণমাধ্যম যেন তা নির্দ্বিধায় লেখে। বদলি-বাণিজ্য বন্ধ করতে পারলে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা সম্ভব হবে।”

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেই আপত্তি আসেনি। তিনি বলেন, “আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।”

চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়ায় রাজনৈতিক হত্যাকাণ্ড প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ওই এলাকায় আগেও সমস্যা ছিল, এখনও কিছু ঘটনা ঘটছে, তবে আগের তুলনায় অনেক কমেছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বুলেটপ্রুফ গাড়ির অনুমোদন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি রসিকতার সুরে বলেন, “আপনি চাইলে আপনাকেও দেওয়া হবে।”

সভায় গ্রাহক প্রতি মোবাইল সিম ব্যবহারের সীমা ১০টি থেকে কমিয়ে ৫টিতে আনার বিষয়েও আলোচনা হয়। উপদেষ্টা জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যে—জাতীয় নির্বাচনের আগে—এই সিদ্ধান্ত কার্যকর হবে। কারণ, একজনের নামে থাকা সিম অন্য কেউ ব্যবহার করে অপরাধ করলে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা কঠিন হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

পুলিশে পদোন্নতি-বদলিতে তদবির: কঠোর অবস্থানে স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৮:৫৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫