ঢাকা ১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

সিআরপিতে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত

সাইফুল ইসলাম শাওন:
  • আপডেট সময় : ০৪:৪৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / ২২৬৪ বার পড়া হয়েছে

অকুপেশনাল থেরাপি ইন অ্যাকশান” প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও উদযাপিত হচ্ছে ১৬তম বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস।

দিনটি উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে বিএইচপিআইয়ের অকুপেশনাল থেরাপি বিভাগ, সিআরপি এবং বাংলাদেশ অকুপেশনাল থেরাপি অ্যাসোসিয়েশনের (বিওটিএ) আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে অকুপেশনাল থেরাপি কোর্স চালু করা, সরকারি পর্যায়ে অকুপেশনাল থেরাপিষ্টদের ১ম শ্রেণিতে পদায়ন, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়ন থেকে শুরু করে স্বাস্থ্যখাতে অকুপেশনাল থেরাপি অন্তর্ভুক্তিসহ নানা বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআরপি এর প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শেখ মনিরুজ্জামান, প্রেসিডেন্ট অব বাংলাদেশ অকুপেশনাল থেরাপি এসোসিয়েশন (বিওটিএ), মো: তৌহিদুল ইসলাম, কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান অকুপেশনাল থেরাপি বিভাগ, টিএমএসএস এর সহকারী নির্বাহী পরিচালক রোটা.ড.মোঃ মতিউর রহমান এবং সিআরপির অন্যান্য গণ্যমান্য কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও এই র‍্যালিতে বিওটিএ এর সদস্যবৃন্দ, অকুপেশনাল থেরাপি ছাত্র-ছাত্রী ও পেশাজীবী, ডাক্তার, নার্স, সমাজকর্মী, বিভিন্ন পুনর্বাসন প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

এবার সিআরপি’র এই আয়োজনে থেরাপিস্ট পয়েন্ট এবং স্বনির্ভর স্পেশাল স্কুল,এসইউডি হেলথকেয়ার এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার,তারা স্পেশাল চাইল্ড কেয়ারেরমতো প্রতিষ্ঠানগুলো অংশ গ্রহণ করে।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে স্ট্রোক, মেরুদণ্ডে আঘাত, ডিমেনশিয়া, ডিপ্রেশন, সিজোফ্রোনিয়া ইত্যাদি ব্যাপকভাবে বেড়েছে। সেইসঙ্গে বাড়ছে নিউরো-ডেভলপমেন্টাল ডিজঅর্ডার যেমন, অটিজম, সেরিব্রালপালসি, বুদ্ধি প্রতিবন্ধিতা ইত্যাদি। ফলে মানুষ শারীরিক, মানসিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দৈনন্দিন কর্মক্ষমতা হারিয়ে ফেলছে। যার বিরূপ প্রভাব পড়ছে বাংলাদেশের অর্থনীতিতে। এমতাবস্থায় অকুপেশনাল থেরাপি চিকিৎসা অপরিহার্য, যে চিকিৎসার মাধ্যমে মানুষ আবার তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে।

এরই ধারাবাহিকতায় অকুপেশনাল থেরাপি চিকিৎসা সেবার ভূমিকা ও প্রয়োজনীয়তা সম্পর্কে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বিশ্বের সাথে তাল মিলিয়ে “অকুপেশনাল থেরাপি ইন অ্যাকশান” প্রতিপাদ্য নিয়ে অকুপেশনাল থেরাপি দিবস পালিত হচ্ছে।

সিআরপি’র প্রধান কার্যালয় সাভার ছাড়াও এর প্রতিটি শাখায় দিবসটি উদযাপন করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন প্রতিষ্ঠান যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করে, তারাও বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালন করছে বলে জানান বক্তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সিআরপিতে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত

আপডেট সময় : ০৪:৪৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫