ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

রাতে চলন্ত সিএনজির ট্রাকের সঙ্গে সংঘর্ষ: দু’জনের করুণ মৃত্যু

রানা খান, নেত্রকোনা
  • আপডেট সময় : ০৭:৩৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / ২১২০ বার পড়া হয়েছে

নেত্রকোনার পূর্বধলায় বালুবাহী ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনা–ময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ময়মনসিংহ কোতোয়ালি থানার চায়না মোড় এলাকার আব্দুল জলিল (৪৫) এবং নেত্রকোনা সদর উপজেলার আসাদআটি গ্রামের শহীদ মিয়া (৪২)। আহত শহীদ মিয়ার স্ত্রী রেজিয়া আক্তার (৪০) এবং পরিচয় অজ্ঞাত এক নারীকে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, বালুভর্তি একটি ট্রাক সড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। অন্ধকারে ময়মনসিংহমুখী সিএনজিচালিত অটোরিকশাটি দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে দেখতে না পেয়ে সজোরে পেছনে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নান্নু খান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

রাতে চলন্ত সিএনজির ট্রাকের সঙ্গে সংঘর্ষ: দু’জনের করুণ মৃত্যু

আপডেট সময় : ০৭:৩৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫