ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ঢাকায় জলাবদ্ধতা, যান চলাচলে ধীরগতি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৮:০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / ২১২৩ বার পড়া হয়েছে

মুষলধারে বৃষ্টির কারণে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে এসব সড়কে যানবাহন ধীরগতিতে চলছে।

যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ কাজ করছে বলে জানিয়েছে ডিএমপি গুলশান ট্রাফিক বিভাগ।

শনিবার বৃষ্টি পরবর্তী সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ডিএমপি গুলশান ট্রাফিক বিভাগ থেকে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, মুষলধারে বৃষ্টির কারণে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক, বনানী কবরস্থানের সামনের সড়ক, পুলিশ প্লাজার সামনের সড়কসহ অন্যান্য কিছু স্থানে পানি জমে গেছে। ফলে রাস্তায় যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। ট্রাফিক পুলিশ চেষ্টা করছে যাতে যান চলাচল যথাসম্ভব স্বাভাবিক রাখা যায়।

ডিএমপি মিরপুর ট্রাফিক বিভাগও এক ফেসবুক পোস্টে জানায়, বৈরি আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়াসহ অন্যান্য পয়েন্টে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ধীর গতিতে যানবাহন চলাচল করছে। যানজট নিরসন করে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যরা কাজ করে যাচ্ছেন।

দুপুরের পর থেকেই ঢাকার আকাশ মেঘলা ছিল। বিকালের দিকে আকাশ আরও কালো হয়ে আসে। সাড়ে ৪টা বাজতেই যেন সন্ধ্যা নেমে আসে রাজধানীতে। শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ৫টার পর শুরু হয় ঝুম বৃষ্টি।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সংস্থাটি আরও জানায়, দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ঢাকায় জলাবদ্ধতা, যান চলাচলে ধীরগতি

আপডেট সময় : ০৮:০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫