ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিককে অবরুদ্ধ করে হেনস্তার চেষ্টা, ১ ঘন্টা পর উদ্ধার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:৪৪:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / ২২৯০ বার পড়া হয়েছে

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিককে অবরুদ্ধ করে হেনস্তার চেষ্টা, ১ ঘন্টা পর উদ্ধার

গোলাম সারওয়ার সজল :

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় এক সাংবাদিককে অবরুদ্ধ করে হেনস্তা করেছে একাধিক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা। সংবাদ পেয়ে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টা খানেক পর অবরুদ্ধ সাংবাদিককে উদ্ধার করে।

জানাগেছে, সোমবার দুপুর ১২ টার দিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে ইংরেজি দৈনিক এশিয়ান এজ পত্রিকার সাভার প্রতিনিধি ও সাভার প্রেসক্লাবের সদস্য কাজী রেজাউল করিম বিপ্লবের উপর চড়াও হয় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা। পরে বিপ্লব নিজেকে রক্ষা করতে দোতলায় আরএমও সাইদুল ইসলামের রুমে গিয়ে আশ্রয় নেয়। এসময় বিক্রয় প্রতিনিধির ৮/১০ জনের দল লাঠিসোটা নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলার চেষ্টা করে। এ সময় সংবাদ পেয়ে স্থানীয় সাংবাদিকেরা কাজী বিপ্লবকে উদ্ধার করে।

এ বিষয়ে কাজী বিপ্লব জানান আমি কিছু বুঝে উঠার আগেই হটাত ওষুধ কোম্পানির লোকেরা আমার উপর চড়াও হলে আমি দ্রত আরএমও এর রুমে গিয়ে আশ্রয় নেই। কিন্তু সেখানে গিয়েও আমার উপর হামলার চেষ্টা করে। তিনি আরো বলেন গত কয়েকদিন আগে আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দুর্নীতির ভিডিও চিত্র প্রকাশ করেছিলাম। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলার চেষ্টা হয়ে থাকতে পারে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে কথা বলতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তাকে পাওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিককে অবরুদ্ধ করে হেনস্তার চেষ্টা, ১ ঘন্টা পর উদ্ধার

আপডেট সময় : ০২:৪৪:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫