ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
সারাদেশ

সাভারে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ১১:২৮:২২ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / ২২৩৪ বার পড়া হয়েছে

সাভারে বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা। সোমবার দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয় ডিগ্রেডেড এয়ারশেড ঘোষিত সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসি ও কলাতিয়াপাড়া এলাকায়।

অভিযানে পাঁচটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে মেসার্স এ এ বি ব্রিকস-এর কিলন ও চিমনি ভেঙে কাঁচা ইট গুড়িয়ে ভাটাটির কার্যক্রম বন্ধ করা হয়। একই সঙ্গে মেসার্স এম এইচ বি ব্রিকস ও মেসার্স বি সি এম-৩ ব্রিকস-এর অবৈধ কার্যক্রম বন্ধ করে উভয় প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়।

এছাড়াও মেসার্স বি এম সি-১ ব্রিকস নামের একটি ইটভাটায় অভিযান চালানো হয়, যা পূর্ব থেকেই বন্ধ ছিল। সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার সরিয়ে নেওয়া হয়।

মোবাইল কোর্টের এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন খায়রুন্নাহার ও আশিক আহমেদ। এছাড়া অধিদপ্তরের উপপরিচালক সৈয়দ আহমেদ কবীর, পরিদর্শক মোঃ শামসুর রহমান, ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ ইলিয়াস মাহমুদ, সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসেন, পরিদর্শক নয়ন কুমার রায়, মোঃ হাবিবুর রহমান ও এস এম মনজুর-উল-আলম উপস্থিত ছিলেন।

অভিযানে সহায়তা প্রদান করে বাংলাদেশ পুলিশের একটি দল, এক প্লাটুন র‌্যাব, ফায়ার সার্ভিসের একটি চৌকস দল এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। উচ্ছেদ অভিযানে দুটি এক্সকেভেটর ব্যবহার করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ুদূষণ রোধে ভবিষ্যতেও এ ধরনের অবৈধ ইটভাটা ও দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আপডেট সময় : ১১:২৮:২২ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫