ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
সারাদেশ

ধানের শীষের পক্ষে সাভার পৌর ছাত্রদলের ব্যাপক গণসংযোগ

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ০৭:০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ২৩৪৩ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছে সাভার পৌর ছাত্রদল। শুক্রবার বিকেলে সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণসংযোগটি আইচানোদ্দা সুরমা গার্মেন্টসের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে পাকিজা ইয়ামিন চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে পৌর ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এ সময় ব্যানার-ফেস্টুন হাতে স্লোগান তোলেন তারা— “তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত, তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক”, “সবার আগে বাংলাদেশ” ইত্যাদি।

সমাবেশ শেষে ছাত্রদল নেতা তাজ খান নাঈম বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ গণমানুষের দলে পরিণত হয়েছে। আমরা তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মাঠে আছি।”

তিনি আরও বলেন, “বিএনপি’র পক্ষ থেকে ঢাকা-১৯ আসনে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আমরা বিশ্বাস করি, জনগণ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধার করবে।”

গণসংযোগ শেষে নেতাকর্মীরা স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

ধানের শীষের পক্ষে সাভার পৌর ছাত্রদলের ব্যাপক গণসংযোগ

আপডেট সময় : ০৭:০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫