ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
সারাদেশ

সাভারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ০৪:৫৬:২০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ২১৯০ বার পড়া হয়েছে

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়ার বাইপাইলে অবস্থিত এলাহী কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল।

এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদারসহ জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

সভায় বক্তারা ৭ই নভেম্বরের চেতনা থেকে শিক্ষা নিয়ে দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন, যেদিন সৈনিক ও জনতার ঐক্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষে অবস্থান নিয়েছিল।

মোহাম্মদ তমিজ উদ্দিন তার বক্তব্যে বলেন, “৭ই নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এ দেশের মানুষ মুক্তচিন্তা, বহুদলীয় গণতন্ত্র ও জাতীয় ঐক্যের যে চেতনা প্রতিষ্ঠা করেছিল, তা আজও আমাদের আন্দোলনের অনুপ্রেরণা। ছাত্রদলের প্রতিটি কর্মীকে সেই বিপ্লবী চেতনা ধারণ করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা

আপডেট সময় : ০৪:৫৬:২০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫