ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

তারুণ্যের উচ্ছ্বাসে নেত্রকোনা: শুরু হলো আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

রানা খান :
  • আপডেট সময় : ১১:৩৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ২১৮৪ বার পড়া হয়েছে

“এসো দেশ বদলাই—পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় পৌর শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন — পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিফুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কেন্দুয়া উপজেলা ও পূর্বধলা উপজেলা দল। খেলার পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। হাজারো নারী-পুরুষ, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে মাঠে দারুণ প্রাণচাঞ্চল্য দেখা যায়।

জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তারের সার্বিক সমন্বয়ে অনুষ্ঠিত এ টুর্নামেন্টকে তারুণ্যের উৎসব উল্লেখ করে অতিথিরা বলেন,
খেলাধুলা যুব সমাজকে সুস্থ ধারায় এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলা প্রশাসন এর ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

তারুণ্যের উচ্ছ্বাসে নেত্রকোনা: শুরু হলো আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

আপডেট সময় : ১১:৩৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫