আবারও ঢাকায় আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘কাভিশ’। তাদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে বাংলাদেশের প্রিয় দুটি ব্যান্ড ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’।
- আপডেট সময় : ০৬:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ২১১৪ বার পড়া হয়েছে
বছর না ঘুরতেই আবারও ঢাকায় আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘কাভিশ’। আগামী ৫ ডিসেম্বর রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে তাদের কনসার্ট ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’।
এই আয়োজনে কাভিশের পাশাপাশি বাংলাদেশের দুই জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’ পরিবেশন করবে তাদের শ্রোতাপ্রিয় গান।
কনসার্টটির আয়োজন করছে প্রাইম ওয়েভ কমিউনিকেশন। প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ইনফতার দানিয়াল বলেন,
“দর্শকদের জন্য আমরা এক অবিস্মরণীয় সন্ধ্যা উপহার দিতে চাই। কাভিশের সঙ্গে দেশীয় ব্যান্ডগুলোর পারফরম্যান্স হবে অসাধারণ এক অভিজ্ঞতা।”
প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার দর্শক ধারণক্ষমতার এই আয়োজনে অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত। দর্শকদের জন্য দুপুর ৩টা থেকেই গেট খোলা হবে।
কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে ‘টিকটিকি’ অনলাইন প্ল্যাটফর্মে।
- সাধারণ টিকিট: ২,৪৯৯ টাকা
- ভিআইপি টিকিট: ৪,৯৯৯ টাকা
এর আগে চলতি বছরের জানুয়ারিতে ‘ঢাকা ড্রিমস’ কনসার্টে প্রথমবারের মতো ঢাকায় পারফর্ম করেছিল কাভিশ।
উল্লেখ্য, ১৯৯৮ সালে গায়ক জাফর জাইদি ও মাজ মাওদুদ ব্যান্ডটি গঠন করেন। তাদের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে— ‘বাচপান’, ‘মোরে সাইয়া’, ‘তেরে পেয়ার মে’, ‘ফাসলে’ প্রভৃতি।




























