শিরোনাম ::
রাজধানীতে আবারও বাসে আগুন
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ১২:২৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ২১৭০ বার পড়া হয়েছে
রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় মালঞ্চ নামের এক বাসে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি বলেন, সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এই ঘটনায় হতাহতের বিষয় এখনো কোনো তথ্য নেই বলে জানান এ কর্মকর্তা।
এর আগ গতকাল সোমবার গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে দুটি এবং উত্তরায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ছাড়া গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় পরিত্যক্ত একটি প্রাইভেট কারে আগুন লাগে। এর আগে গতকাল সকাল থেকে রাত পর্যন্ত আরও তিনটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়।
ট্যাগস :






















