বুধবার (১২ নভেম্বর) বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজ কালের কণ্ঠকে বলেন, ওয়্যারলেস বার্তা ফাঁসের ঘটনায় আমরা অভ্যন্তরীণ ব্যবস্থা গ্রহণ করছি। যে বা যারা এর সঙ্গে জড়িত তাকে সাজা পেতে হবে।
চট্টগ্রাম পুলিশ কমিশনারের ওয়্যারলেস বার্তা ফাঁস, তদন্ত কমিটি না হলেও নেওয়া হচ্ছে ব্যবস্থা
- আপডেট সময় : ০৬:৪৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ২১৪০ বার পড়া হয়েছে
‘ব্রাশফায়ারের’ আদেশের সিএমপি কমিশনার বলেন, ‘শটগান হবে না, চায়না রাইফেলও বাদ, এখন এসএমজি ব্রাশফায়ার মুডে থাকবে।’
বেতারবার্তার বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার বলেন, ‘দেখামাত্র ব্রাশফায়ার নিরস্ত্র জনসাধারণের জন্য নয়।
বার্তায় পুলিশ সদস্যদের দণ্ডবিধি ৯৬ থেকে ১০৬ পর্যন্ত, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সব পুলিশ অফিসারের আছে বলে স্মরণ করিয়ে দিয়ে সব দায় কমিশনার বহন করার ঘোষণা দেন। যেকোনো পরিস্থিতি এবং নাশকতা এড়াতে টহল টিমগুলোকে এসএমজি ছাড়াও, শিশা শটগান, দুইটি গ্যাস গান এবং টিম ইনচার্জকে নাইন এমএম পিস্তল বহন করতে বলা হয়েছে।
এর আগে গত ১১ আগস্ট বন্দর থানায় সন্ত্রাসীদের হামলা পুলিশের এক উপ-পরিদর্শক আহত হওয়ার পর সিএমপি কমিশনার বলেন, ‘আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, দণ্ডবিধি ৯৬ থেকে ১০৬ পর্যন্ত, সকল পুলিশ অফিসারের আছে।
সেই বার্তা ফাঁসের অভিযোগে অফিসিয়াল সিক্রেটস আইনে মামলা করা হয়েছে। ১৭ আগস্ট পুলিশ টেলিকম ইউনিটের সদস্য অমি দাশকে গ্রেপ্তার করা হয়। অমি দাশ এখনও কারাগারে আছেন।






















