ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৪০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ২১০৬ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার ১২ নভেম্বর রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষশর্দীরা জানান, রাজু ভাস্কর্যের সাইডে মেট্রোস্টেশনের নিচে দুর্বৃত্তরা ককটেল মারে। ককটেলটি এক সংবাদকর্মীর বাইকে লাগে এবং বাইক ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে ককটেল বিস্ফোরণের পরেই ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল বের করে। এ সময় ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’ স্লোগান দেন তারা।

কয়েকজন পথচারী জানান, কে বা কারা সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে ককটেল দুটি ছোড়ে। টিএসসির সামনে বোমা দুটি বিস্ফোরিত হয়। এতে একজন সামান্য আহত হয়েছেন। তবে গুরুতর কোনো ক্ষতি কারও হয়নি।

জানা যায়, ককটেল দুটি বিস্ফোরণের পরপরই আশপাশের শিক্ষার্থী ও জনগণ এগিয়ে আসে। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে যেখান থেকে ককটেল ছোড়া হয়েছে, তারা সেদিকে দৌড়ে যান দুষ্কৃতিদের ধরার উদ্দেশ্যে। তবে কাউকে সেখানে পাওয়া যায়নি।

ঘটনার কিছুক্ষণ পরই পুলিশ ঘটনাস্থলে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরাও একই সময় উপস্থিত হন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ

আপডেট সময় : ১২:৪০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫