ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট আসামিদের মামলার রায় সরাসরি সম্প্রচার করা হবে : প্রসিকিউটর গাজী মোনাওয়ার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৪৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। রায় ঘোষণার অংশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

রোববার সকালে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এ তথ্য জানান। তিনি বলেন, ট্রাইব্যুনাল যে অংশ পড়ে শোনাবেন, সেটিই সম্প্রচারযোগ্য হবে এবং বিটিভির মাধ্যমে অন্যান্য গণমাধ্যমও তা সরাসরি প্রচার করতে পারবে।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামীকাল রায় দেবেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এই মামলার আসামিদের মধ্যে শেখ হাসিনার পাশাপাশি রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সাবেক আইজিপি মামুন মামলায় ‘অ্যাপ্রুভার’ হিসেবে জবানবন্দি দিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট আসামিদের মামলার রায় সরাসরি সম্প্রচার করা হবে : প্রসিকিউটর গাজী মোনাওয়ার

আপডেট সময় : ০১:৪৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫