বিএনপির যে প্রার্থীর বিরুদ্ধে সারজিস মনোনয়ন গ্রহণ করলেন
- আপডেট সময় : ০৮:২১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / ২০৯৭ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র নিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির।
রবিবার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন সারজিস আলম। পঞ্চগড়-১ আসনটি সদর উপজেলা, তেঁতুলিয়া ও অটোয়ারী উপজেলা (বোদা পৌরসভার অংশ বাদ) নিয়ে গঠিত।
এ আসনে বিএনপি গত ৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে। তখনই নওশাদ জমিরের নাম নিশ্চিত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্যদিকে, এ পর্যন্ত ১১০০টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আগামী ২১ ও ২২ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহকারীদের ভাইভা নেওয়া হবে বলেও জানান তিনি।




























