ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগ ও যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ০৯:৪৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ২১৫৬ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের মামলাসহ নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান। এর আগে, শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক ও রনস্থল গাজীরটেক এলাকার মরহুম মঙ্গল বেপারীর ছেলে হারুন অর রশিদ (৩৭), ইউনিয়ন যুবলীগের সদস্য ও শিমুলিয়া এলাকার গঙ্গা প্রসাদ ঘোষের ছেলে শক্তি প্রসাদ ঘোষ (৪৮), তার ভাই ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অন্নদাস প্রসাদ ঘোষ (৬৫), একই এলাকার গোপাল সুত্রধরের ছেলে ও ওয়ার্ড সদস্য ভুলানাথ সুত্রধর (৫৮), শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও পাড়াগ্রাম এলাকার মরহুম দিদার আলীর ছেলে মো. শরিফুল ইসলাম গফুর (৬০), ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের ৬ নম্বর ওয়ার্ডের তথ্য বিষয়ক সম্পাদক ও আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আব্দুস সাত্তার দেওয়ানের ছেলে মো. মামুন দেওয়ান (৩৬) এবং পাথালিয়া ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক ও কুরগাঁও টাট্টিবাড়ি এলাকার মরহুম মোস্তাক আহম্মেদের ছেলে আশরাফুল ইসলাম নজরুল (৩৯)।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় আশুলিয়ার শিমুলিয়া, ইয়ারপুর ও পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সক্রিয় ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগ ও যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৪৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫