ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রায়কে কেন্দ্র করে জনগণের উদ্দেশে বার্তা দিল অন্তর্বর্তী সরকার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৫৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ২১০৪ বার পড়া হয়েছে

ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞের মামলার রায় প্রকাশের পর এক বিবৃতিতে এসব কথা জানায় অন্তর্বর্তী সরকার।

বিবৃতিতে রায়ের গুরুত্ব বিবেচনায় সর্বস্তরের নাগরিককে ধৈর্য ও সংযম প্রদর্শনের অনুরোধ জানানো হয়। রায় ঘোষণার পর কোনো ধরনের উশৃঙ্খলতা, উত্তেজনাপ্রসূত আচরণ, সহিংসতা বা আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারসহ জনগণের মধ্যে এ রায়কে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই আবেগ সৃষ্টি হতে পারে। তবে সেই আবেগে জনশৃঙ্খলা বিঘ্নিত হয়—এমন কোনো পরিস্থিতি তৈরি না করার জন্য সতর্ক করা হয়।

অন্তর্বর্তী সরকার হুঁশিয়ারি দিয়ে জানায়, রায়-পরবর্তী সময়ে যে কোনো ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা বা জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

রায়কে কেন্দ্র করে জনগণের উদ্দেশে বার্তা দিল অন্তর্বর্তী সরকার

আপডেট সময় : ০৪:৫৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫