ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে পাঁচটি মামলায় শ্যোন অর্ডার জারি করা হয়েছে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:৩৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / ২০৯২ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে পাঁচটি মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছে পুলিশ। মামাগুলোর মধ্যে ফতুল্লা থানার চারটি হত্যা মামলা এবং সদর থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা রয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে সদর থানার মামলার শুনানি এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফতুল্লা মাইমুনা আকতার মনির আদালতে ফতুল্লার চারটি হত্যা মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

আইভীর অনুপস্থিতিতে আদালতে শুনানির সময় তাঁর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, যেসব মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে, সেগুলোর কোনোটিতেই আইভীর নাম নেই। তিনি অভিযোগ করেন, তাঁদের মক্কেলের জামিনপ্রক্রিয়া পিছিয়ে দিতে নতুনভাবে এসব মামলা অন্তর্ভুক্ত করা হয়েছে।

আইনজীবীরা জানান, নিম্ন আদালতের শ্যোন অ্যারেস্টের আদেশের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।

গত ৯ মে নিজ বাসভবন থেকে ডা. সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হওয়া পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন মঞ্জুর হলেও পরে সেই জামিন স্থগিত করা হয়। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে আছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে পাঁচটি মামলায় শ্যোন অর্ডার জারি করা হয়েছে

আপডেট সময় : ০২:৩৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫