ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ক্যারিবীয় উপকূলে সামরিক টহল জোরদার করেছে যুক্তরাষ্ট্র

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৫৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / ২০৯৯ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ক্যারিবীয় উপকূলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক অপরাধ চক্র ও মাদকবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী জাহাজ ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড ইতোমধ্যে ক্যারিবীয় সাগরে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে এই সামরিক তৎপরতা নজর কাড়ছে। যদিও সরাসরি হামলার কথা ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে জানায়নি, তবে ক্যারিবীয় সাগরে ব্যাংর উপস্থিতি, ভেনেজুয়েলার বিরুদ্ধে ধারাবাহিক নিষেধাজ্ঞা এবং ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।

স্থানীয় সময় রোববার (১৬ নভেম্বর) মার্কিন বাহিনীর ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’-এর অংশ হিসেবে কমপক্ষে ১২টি যুদ্ধজাহাজ ও প্রায় ১৫ হাজার সেনা মোতায়েন করা হয়েছে বলে জানায় সাউদার্ন কমান্ড।

এদিকে সামরিক পরিস্থিতি উত্তপ্ত থাকা অবস্থায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে কারাকাস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ভেনেজুয়েলার ‘কার্টেল দে লস সোলস’কে চলতি মাসেই বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হতে পারে। তার দাবি, মাদুরো প্রশাসনের ঘনিষ্ঠ ব্যক্তিদের নেতৃত্বে এই নেটওয়ার্ক যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাঠানোর সঙ্গে জড়িত। তবে ডিইএ–র সাম্প্রতিক রিপোর্ট বলছে, যুক্তরাষ্ট্রে ঢোকা মাদকের বড় উৎস ভেনেজুয়েলা নয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ক্যারিবীয় উপকূলে সামরিক টহল জোরদার করেছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৩:৫৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫