দেশের মোট ভোটারের হালনাগাদ চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)
- আপডেট সময় : ০৪:৩০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / ২১৩৪ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যাঁরা ১৮ বছর পূর্ণ করেছেন, তাঁরা এ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য ছিলেন। পর্যালোচনায় দেখা গেছে, নতুন তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা বেড়েছে ২.২৯ শতাংশ এবং নারী ভোটার বেড়েছে ৪.১৬ শতাংশ। অতীতে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা নারী ভোটার নিবন্ধনে এবার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
এর আগে গত ৩ নভেম্বর হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। খসড়া তালিকায় পুরুষ ভোটার ছিলেন ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ২৩০ জন।






















