ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছেন সৌদি যুবরাজ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:২১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ২০৯৮ বার পড়া হয়েছে

ছবি - সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সৌদি আরবের বিনিয়োগ ৬০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার ঘোষণা দিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। মঙ্গলবার (১৮ নভেম্বর) ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ক্রাউন প্রিন্স জানান— ‘আমার বিশ্বাস, আজ বা আগামীকাল আমরা নিশ্চিত করতে পারবো যে ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে নেওয়া হচ্ছে। এটি হবে বাস্তবায়নযোগ্য বিনিয়োগ।’

তিনি আরও বলেন, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে একাধিক বড় চুক্তি সই হবে, যা বিনিয়োগ বৃদ্ধির নতুন সুযোগ তৈরি করবে।

মোহাম্মদ বিন সালমানের বক্তব্য শুনে ট্রাম্প বিস্ময় প্রকাশ করে প্রশ্ন করেন, ‘মানে ৬০০ বিলিয়ন এখন ১ ট্রিলিয়নে যাবে?’ জবাবে এমবিএস বলেন, ‘অবশ্যই। আজ সই হওয়া চুক্তিগুলোই বিনিয়োগ বাড়াতে ভূমিকা রাখবে।’

ট্রাম্প সৌদি বিনিয়োগের প্রশংসা করে বলেন, ‘যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মতি জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। তিনি যেহেতু আমার বন্ধু, তাই এটি হয়তো ১ ট্রিলিয়নেও উন্নীত হতে পারে— তবে এ বিষয়ে আমাকে আরেকটু কাজ করতে হবে।’

যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনত বান্দার আল সউদ এক্স-এ দেওয়া এক পোস্টে বৈঠকটিকে সৌদি–যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য ‘উল্লেখযোগ্য দিন’ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, দুই দেশ কয়েকটি ‘ঐতিহাসিক’ দ্বিপক্ষীয় চুক্তি করেছে, যা বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক–বৈশ্বিক নিরাপত্তায় দুই দেশের অঙ্গীকার আরও জোরদার করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছেন সৌদি যুবরাজ

আপডেট সময় : ১২:২১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫