ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

বোনের মাদকাসক্তির অভিযোগ নাকচ করলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৪৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ২১১৮ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মারকোস জুনিয়রের বিরুদ্ধে মাদকাসক্তির গুরুতর অভিযোগ তুলেছেন তার বোন ও দেশটির সিনেটর ইমি মারকোস। তার দাবি, বহু বছর ধরে প্রেসিডেন্ট কোকেইনে আসক্ত এবং এই আসক্তি দেশের শাসনব্যবস্থাকে দুর্বল করে তুলছে।

তবে প্রেসিডেন্ট মারকোস এ অভিযোগ দৃঢ়ভাবে নাকচ করেছেন।

প্রেসিডেন্টের মুখপাত্র ক্লেয়ার কাস্ত্রো বলেন, সিনেটর ইমির এসব মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং তার মিত্রদের বিরুদ্ধে চলমান দুর্নীতি তদন্তের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর উদ্দেশ্যেই এমন অভিযোগ আনা হয়েছে। তিনি আরো বলেন, “সিনেটর ইমি, আশা করি আপনি দেশপ্রেম দেখিয়ে তদন্তে সহযোগিতা করবেন এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবেন। দুর্নীতিবাজদের আড়াল করবেন না।”

মারকোসের নেতৃত্বে গঠিত স্বাধীন তদন্ত কমিশন কংগ্রেস ও সিনেটের প্রভাবশালী কয়েকজন সদস্যের বিরুদ্ধে ঠিকাদারদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ তদন্ত করছে। এই দুর্নীতির ঘটনা দেশে তীব্র জনঅসন্তোষ সৃষ্টি করেছে।

সোমবার রাতে ম্যানিলার একটি পার্কে ধর্মীয় সংগঠনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ইমি মারকোস বলেন, তাদের বাবা রাষ্ট্রপ্রধান থাকার সময় থেকেই তার ভাইয়ের মাদক সেবনের অভ্যাস শুরু হয়েছিল। তার দাবি, এই অভ্যাস বর্তমান প্রেসিডেন্টের স্বাস্থ্য ও নেতৃত্বদানের সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে।

স্বৈরশাসক হিসেবে পরিচিত সাবেক রাষ্ট্রপ্রধান মারকোস সিনিয়রের সন্তান প্রেসিডেন্ট মারকোস জুনিয়র ও সিনেটর ইমি। বর্তমানে তাদের সম্পর্ক বেশ তিক্ত। ১৯৮৬ সালে সেনা-সমর্থিত পিপল পাওয়ার বিপ্লবের মাধ্যমে মারকোস সিনিয়র ক্ষমতাচ্যুত হয়েছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বোনের মাদকাসক্তির অভিযোগ নাকচ করলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট

আপডেট সময় : ০১:৪৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫