ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

জাতিসংঘের প্রতিবেদনে ঐতিহাসিক ঘোষণা, প্রকাশিত হলো পূর্ণাঙ্গ রায়

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৫৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ২০৯৬ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যা ও নির্যাতনের বিচার এবং জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক রিপোর্ট’ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। বুধবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়টি প্রকাশ করা হয়।

এর আগে গত বছরের আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘন-সংক্রান্ত জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণা করেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদের দায়ের করা রিটের রুল নিষ্পত্তি করে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

রায়ে প্রতিবেদনটিকে ‘জুলাই বিপ্লব-২০২৪’ নামে গেজেট আকারে প্রকাশের পাশাপাশি জাতীয় আর্কাইভ, সংশ্লিষ্ট সরকারি পাবলিক লাইব্রেরি ও রাষ্ট্রীয় সংরক্ষণাগারে সংরক্ষণ করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া সরকারি ওয়েবসাইটে প্রকাশ করে জনগণের সচেতনতা, একাডেমিক গবেষণা ও আইনি প্রয়োজনে সহজলভ্য করার নির্দেশও প্রদান করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জাতিসংঘের প্রতিবেদনে ঐতিহাসিক ঘোষণা, প্রকাশিত হলো পূর্ণাঙ্গ রায়

আপডেট সময় : ০৪:৫৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫