ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

নিউমুরিং কনটেইনার টার্মিনাল সংক্রান্ত চুক্তির সকল কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:৪৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / ২০৯০ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার চলমান চুক্তি প্রক্রিয়া মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে আগের শুনানিতে অ্যাটর্নি জেনারেলের দেওয়া আশ্বাসের পরও চুক্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষ সব কার্যক্রম বন্ধ রাখার আশ্বাস দেয়।

রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বুধবারের (১৯ নভেম্বর) শুনানিতে রিটকারী পক্ষের আইনজীবী আহসানুল করিম বলেন, চট্টগ্রাম বন্দর দেশের নিরাপত্তার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট। বিভিন্ন রাজনৈতিক দলসহ সেনাপ্রধানও বন্দরের কার্যক্রম বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার বিষয়ে উদ্বেগ জানিয়েছেন। বিদেশি কোম্পানি দায়িত্ব পেলে রাজস্ব ক্ষতি ও বৈদেশিক মুদ্রা বহির্গমনের আশঙ্কা রয়েছে বলে তিনি মন্তব্য করেন এবং চুক্তি প্রক্রিয়া বাতিলের আবেদন জানান।

শুনানি শেষে আদালত এনসিটি–সংক্রান্ত চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়।

এর আগে, গত ৩০ জুলাই এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া আইনগত কর্তৃত্ববহির্ভূত কেন ঘোষণা করা হবে না–তা জানাতে রুল জারি করেন হাইকোর্ট।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে ২২ থেকে ৩০ বছরের জন্য এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার উদ্যোগ চলছে, যা নিয়ে দেশজুড়ে সমালোচনা ও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, দেশের ৯২ শতাংশ কনটেইনার হ্যান্ডলিং চট্টগ্রাম বন্দরের মাধ্যমে হওয়ায় এটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে গেলে জাতীয় নিরাপত্তা ও অর্থনীতিতে ঝুঁকি বাড়তে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নিউমুরিং কনটেইনার টার্মিনাল সংক্রান্ত চুক্তির সকল কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট

আপডেট সময় : ০৬:৪৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫