ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পকে ফ্যাসিবাদী মনে করেন কি না—সাংবাদিকের প্রশ্নে কী বললেন জোহরান মামদানি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:২৬:০১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ২১০৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে গতকাল শুক্রবার হোয়াইট হাউসে বৈঠকে চমকপ্রদ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, জোহরান যদি তাঁকে ‘ফ্যাসিবাদী’ বলতে চান, বলতে পারেন—এ নিয়ে তাঁর কোনো আপত্তি নেই। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচনী প্রচারের সময় জোহরান ট্রাম্পকে ফ্যাসিবাদী আখ্যা দিয়েছিলেন। সেই প্রসঙ্গেই এক সাংবাদিক জানতে চান, তিনি এখনো কি ট্রাম্পকে ফ্যাসিবাদী মনে করেন। জোহরান উত্তর দিতে শুরু করলে ট্রাম্প তাঁকে থামিয়ে দিয়ে বলেন, “আপনি চাইলে শুধু ‘হ্যাঁ’ বলতে পারেন, এতে আমার কিছু মনে হবে না।”

প্রতিবেদনে বলা হয়, আজ সকালে ট্রাম্প জানান, ওভাল অফিসে জোহরান মামদানির সঙ্গে তাঁর “দারুণ ও ফলপ্রসূ” বৈঠক হয়েছে। নিউইয়র্কে জন্ম নেওয়া ট্রাম্প জোহরানকে মেয়র নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। আবাসন খাতের উন্নয়ন, খাদ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় নিয়ে তাঁদের মধ্যে মিল পাওয়া গেছে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, “আমরা খুব ভালো একটি বৈঠক করেছি। আমরা দুজনেই প্রিয় শহরটিকে আরও উন্নত করতে চাই। আবাসন, নির্মাণ, খাদ্যের দামসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তেলের দামও কমছে।”

তিনি আরও বলেন, “নিউইয়র্ক একটি দারুণ মেয়র পেতে যাচ্ছে। তিনি ভালো কাজ করলে আমিও খুশি হব। এখানে দলীয় বিভেদের প্রশ্ন নেই। তিনি রক্ষণশীল ও উদারপন্থী—দুই পক্ষকেই চমকে দিতে পারেন।”

ট্রাম্পের পাশে দাঁড়িয়ে জোহরান জানান, আলোচনাটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। নিউইয়র্কবাসীর জীবনযাত্রার ব্যয়ের সংকটই ছিল আলোচনার প্রধান বিষয়। তাঁরা ভাড়া, নিত্যপণ্যের দাম ও ইউটিলিটি বিল নিয়েও কথা বলেছেন।

নিউইয়র্কের মানুষের জন্য সাশ্রয়ী জীবন নিশ্চিত করতে প্রেসিডেন্টের সঙ্গে ভবিষ্যতে কাজ করার আশার কথাও ব্যক্ত করেন নবনির্বাচিত মেয়র জোহরান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ট্রাম্পকে ফ্যাসিবাদী মনে করেন কি না—সাংবাদিকের প্রশ্নে কী বললেন জোহরান মামদানি

আপডেট সময় : ০১:২৬:০১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫