বিএনপি নেতা সালাহউদ্দিনের মন্তব্য: ‘শেখ হাসিনার হাজারবার ফাঁসি হলেও বিচার শেষ হবে না’
- আপডেট সময় : ০৬:৫০:২০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ২০৯৬ বার পড়া হয়েছে
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার “কয়েক হাজারবার হলেও শেষ হবে না” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন,
“যদি হাজারবারও শেখ হাসিনার ফাঁসি হয়, তবুও তাঁর বিচার শেষ হবে না। মুজিব ও হাসিনার ইতিহাস হলো গণতন্ত্র হত্যার ইতিহাস। তাদের ক্ষমা নেই।”
তিনি আরও দাবি করেন,
“এই দেশ কখনোই হাসিনার দেশ ছিল না। গণতন্ত্র প্রতিষ্ঠায় মুজিব-হাসিনা কখনোই ভূমিকা রাখেননি। হাসিনা মূলত বাকশালের উত্তরসূরি। তারা যে স্থানে আশ্রয় নিয়েছেন, সেটাই তাদের প্রকৃত জায়গা। এ দেশের মাটি ও মানুষের সঙ্গে তাদের প্রকৃত কোনো সম্পর্ক ছিল না।”
চব্বিশের গণ-অভ্যুত্থান প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন,
“অনেকে বলেন ৩৬ দিনে অভ্যুত্থান হয়েছে। কিন্তু এই ৩৬ দিনের আগে ২০০৯ সাল থেকে ৩৬টি সিঁড়ি পেরোতে হয়েছে।”
জুলাইয়ের গণ-অভ্যুত্থান নিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “মুক্তিযুদ্ধ নিয়ে রাজনৈতিক ব্যবসা করতে গিয়ে যেমন আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, তেমনি জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে দাবি করার চেষ্টাও শুভ পরিণতি বয়ে আনবে না। গণ-অভ্যুত্থান হচ্ছে সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত আন্দোলন।”




























