ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

নির্বাচনকালীন এসপি নিয়োগে গুরুত্বপূর্ণ বৈঠক

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১১:৫৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ২১৬০ বার পড়া হয়েছে

নির্বাচনকালীন সময়ে জেলা পুলিশের এসপি নিয়োগ নিয়ে শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ ও বদলি তদারকির জন্য গঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটি এই বৈঠক আয়োজন করে। কমিটির সভাপতি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

কমিটির অন্য সদস্যরা হলেন- অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম।

নৌ-পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এই কমিটি জেলা পুলিশের এসপি, ডিআইজি এবং তার ওপরের পদে নিয়োগ, বদলি ও শৃঙ্খলা বিষয়ে পরামর্শ দেয়।

সূত্র জানায়, ছুটির দিনে আজ শনিবার সকালে বৈঠকের সময় ঠিক করা হলেও পরে তা বদলে বিকাল ৪টায় শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে বৈঠক চলে।

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উপযুক্ত এসপি নিয়োগ নিয়ে আলোচনা হয়। লটারির মাধ্যমে নাকি আগের নিয়মে রদবদল করা হবে- এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে জানতে কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা ফোন ধরেননি।

চলতি বছরের জানুয়ারিতে জনপ্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও তদারকি করতে তিনটি কমিটি গঠন করে সরকার। তাদের মধ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটিটি অন্যতম।

সূত্র: কালের কণ্ঠ

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নির্বাচনকালীন এসপি নিয়োগে গুরুত্বপূর্ণ বৈঠক

আপডেট সময় : ১১:৫৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫