ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

নগদ লেনদেন সীমিত হলে দুর্নীতি হ্রাস পাবে—বাংলাদেশ ব্যাংক গভর্নর

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৪১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / ২১০৫ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশে নগদ লেনদেন কমাতে পারলে স্বভাবতই দুর্নীতি হ্রাস পাবে এবং আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে।

সোমবার বাংলাদেশ ব্যাংক ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ইন্সট্যান্ট পেমেন্ট সিস্টেম নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও গেটস ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

গভর্নর জানান, আগামী ২০২৭ সালের মধ্যে দেশের ১৩টি মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস (এমএফএস), ডিজিটাল ব্যাংকিং, মাইক্রোক্রেডিট, ইন্স্যুরেন্স ও এনবিএফআইসহ সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান পরস্পরের সঙ্গে আন্তঃলেনদেন সুবিধা চালু করবে।

তিনি বলেন, ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে এই উদ্যোগ সম্পূর্ণরূপে কার্যকর হবে। পুরো জনগোষ্ঠীকে এ ব্যবস্থার আওতায় আনতে পারলে আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত হবে, কর রাজস্ব বাড়বে এবং দুর্নীতি কমে আসবে।

ড. মনসুর আরও বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে সব এমএফএস, মাইক্রোক্রেডিট প্রতিষ্ঠান ও ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মকে এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে আন্তঃলেনদেন সম্পূর্ণ সহজ, দ্রুত এবং তাৎক্ষণিক হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নগদ লেনদেন সীমিত হলে দুর্নীতি হ্রাস পাবে—বাংলাদেশ ব্যাংক গভর্নর

আপডেট সময় : ০১:৪১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫