ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

লটারি পদ্ধতিতে ৬৪ জেলার পুলিশ সুপার পরিবর্তন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৩২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / ২১১৬ বার পড়া হয়েছে

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় লটারির মাধ্যমে এসব এসপি নির্বাচন করা হয়। শিগগিরই তাঁদের পদায়নের সরকারি আদেশ জারি করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে।

লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন আজ মঙ্গলবার জানান, গতকাল লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি নির্বাচন করা হয়েছে। সরকারি আদেশ পাওয়ার পর তাঁদের দায়িত্ব দেওয়া হবে।

নির্ভরযোগ্য সূত্র বলছে, অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন—এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দিয়ে পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি চূড়ান্ত তালিকা করা হয়। এরপর সেখান থেকেই লটারির মাধ্যমে ৬৪ জনকে নির্বাচিত করা হয়।

নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ের কর্মকর্তাদের রদবদল করতে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যোগ্য কর্মকর্তাদের তালিকা লটারি কমিটির হাতে দেয়। এ কারণে গত সপ্তাহে ৬ জেলায় দেওয়া নতুন এসপিদের যোগদান স্থগিত রাখা হয়।

গত শনিবার রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার ও থানার ওসি বদলি-নিয়োগ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের শীর্ষ কর্মকর্তা ও কয়েকজন উপদেষ্টার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্র জানায়, এসপি বদলির পর পরবর্তী ধাপে থানার ওসিদেরও লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে সৎ, দক্ষ ও নিরপেক্ষ পরিদর্শকদের সম্ভাব্য তালিকা ইউনিটপ্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, নির্বাচনকেন্দ্রিক পুলিশিংয়ে কোনো বিতর্ক এড়াতে লটারির পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এতে মাঠপর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তাদের দায়িত্ব নিশ্চিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

লটারি পদ্ধতিতে ৬৪ জেলার পুলিশ সুপার পরিবর্তন

আপডেট সময় : ১২:৩২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫