ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
সারাদেশ

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ০৩:২৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / ২১২১ বার পড়া হয়েছে

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য পর্যাপ্ত সময় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কার্যক্রমের সংস্কারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৭তম বিসিএস প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেইট সংলগ্ন মহাসড়কে এ অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হঠাৎ সড়ক অবরোধের কারণে দুপাশে থেমে যায় যানবাহন চলাচল। ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রী, শিক্ষার্থী, নারী ও শিশুসহ সাধারণ মানুষ। দীর্ঘ যানজটে আটকে পড়ে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার গাড়িও।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, অন্যান্য বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য অন্তত ছয় মাস সময় দেওয়া হয়, তবে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার আগে মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে। প্রথমবারের মতো লিখিত পরীক্ষায় বসতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য মাত্র দুই মাসের প্রস্তুতি বৈষম্যমূলক। পিএসসি কর্তৃক ঘোষিত লিখিত পরীক্ষার সময়সূচি অত্যন্ত স্বল্প, যা তাদের জন্য ‘অযৌক্তিক জুলুম’ স্বরূপ। তারা যৌক্তিক সময় বিবেচনা করে লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন।

শিক্ষার্থীরা আরও জানান, ১ হাজার ১০০ নম্বরের বিশাল সিলেবাস দুই মাসে শেষ করা সম্ভব নয়। সময় বাড়ানো না হলে এ পরীক্ষা অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলবে। তাই পরীক্ষা পেছানোর বিষয়ে স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে। আগামী ২৭ নভেম্বর নির্ধারিত পরীক্ষার আগ পর্যন্ত তারা ধাপে ধাপে কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দিয়েছেন।

অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী নুহু আলম বলেন, আমরা বিশ্বাস করি, বর্তমান পিএসসি ছাত্রবান্ধব। তারা শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেবে, যেটা শিক্ষার্থীদের পক্ষে থাকবে। ১৯ নভেম্বর থেকে আমাদের ভাইয়েরা অনশনে বসে আছে শহীদ মিনারে। আমরা কয়েক দিন ধরে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। যে অযৌক্তিক সিদ্ধান্ত আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, সেটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আমরা চাই, সরকার একটা জোরালো ভূমিকা রাখবে এবং আমাদের পড়ার টেবিলে ফেরত যাওয়ার সুযোগ দান করবে।

অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা ‘২৪ এর বাংলায়, বৈষম্যের ঠাই নাই’, ‘বৈষম্যবিরোধী বাংলায়, স্বৈরাচারের ঠাই নাই’, ‘৪৭ মারা রোডম্যাপ, বাতিল চাই করতে হবে’, ‘সবাই পায় ছয় মাস, আমরা কেন দুই মাস’, ‘সময় চাই সময় চাই, যৌক্তিক সময় চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। এই অবরোধের ফলে সাভার, নবীনগর এবং এর আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আপডেট সময় : ০৩:২৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫