শিরোনাম ::
গভীর সাগরে নৌকা ও ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা জারি
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ১২:৪৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ২১১৫ বার পড়া হয়েছে
দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বুধবার সকাল ৬টায় এটি একই এলাকায় অবস্থান করছিল। সিস্টেমটি আরও উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তিশালী হতে পারে। এ অবস্থায় নৌকা ও ট্রলারকে গভীর সাগরে না যেতে নিষেধ করা হয়েছে।
বুধবার সকালে জারি করা আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় আরও বলা হয়, মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া নিম্নচাপটি প্রথমে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এ পরিণত হয়ে আজ সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল। সিস্টেমটি আরও পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ট্যাগস :


























