ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

লটারিতে এসপি নিয়োগ: মেধাবীদের কেউ বাদ যায়নি—স্বরাষ্ট্র উপদেষ্টা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ২০৯৯ বার পড়া হয়েছে

ফাইল ছবি

লটারির মাধ্যমে এসপি নিয়োগে কোনো মেধাবী বাদ পড়েনি বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, সমাজের বিভিন্ন স্তরে এখনো দুর্নীতি রয়ে গেছে। পুরোপুরি বন্ধ না হলেও সরকার তা কমানোর চেষ্টা করছে। সড়কে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব হয়নি, তবে নিয়ন্ত্রণে আনার উদ্যোগ চলছে।

তিনি জানান, বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির ভিত্তিতে এসপি নিয়োগে তিনটি ক্যাটাগরি—এ, বি ও সি—নির্ধারণ করা হয়েছে। ৬৪ জেলার মধ্যে আগের ১৮ জন এসপিকে প্রত্যাহারের পর সেখানে নতুনদের নিয়োগ দেওয়া হয়েছে। বাকি পদগুলো লটারির মাধ্যমে পূরণ করা হয়েছে, আর এতে কোনো মেধাবী পিছিয়ে পড়েনি বলে দাবি করেন তিনি।

গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত লটারির মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপারদের নাম চূড়ান্ত করে সরকার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

লটারিতে এসপি নিয়োগ: মেধাবীদের কেউ বাদ যায়নি—স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০১:০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫