ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় সম্পর্কে জার্মান রাষ্ট্রদূতের প্রতিক্রিয়া

জুবায়ের শাহরিয়ার
  • আপডেট সময় : ০১:৩৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ২১১৩ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ জানিয়েছেন, জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়ন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিষয়ে তাদের অবস্থান একই।

বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

রুডিগার লোটজ বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ার গুরুত্বের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “জুলাই সনদ অনুসারে সংস্কার প্রক্রিয়া অব্যাহত থাকা উচিত। রাজনৈতিক দলগুলো এই প্রক্রিয়ার সঙ্গে অঙ্গীকারবদ্ধ। নির্বাচন পরেও এটি চলমান থাকা জরুরি।”

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জার্মানি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে নির্বাচন নিয়ে পদক্ষেপে আস্থা রাখছে। ২০২৬ সালের নির্বাচনকে দেশের জন্য সবচেয়ে বড় ভোট হিসেবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এটি নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার কথাও জানিয়েছেন জার্মান রাষ্ট্রদূত। স্টুডেন্ট ভিসা বিষয়ে তিনি সতর্ক করে বলেন, ভুয়া তথ্য বা ভুলভাবে আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা কমে। শিক্ষার্থীদের সঠিকভাবে আবেদন করার আহ্বান জানান তিনি।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাই অভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন। তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড এবং দুটিতে আজীবন কারাদণ্ড দিয়েছেন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও একই মামলায় মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। মামলার রাজসাক্ষী সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা ও কামালের দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় সম্পর্কে জার্মান রাষ্ট্রদূতের প্রতিক্রিয়া

আপডেট সময় : ০১:৩৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫