ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনার স্বর্ণ জব্দ বিষয়ে নতুন তথ্য জানালেন দুদক মহাপরিচালক

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:৫৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ২১২৬ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

অগ্রণী ব্যাংকের প্রধান শাখার দুটি ভল্টে শুধু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনারই নয়, তার বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং পরিবারের অন্যান্য সদস্যদেরও স্বর্ণ রাখা ছিল—দুদকের বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।

বুধবার (২৬ নভেম্বর) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ভল্টের নথি ও তথ্য পর্যালোচনায় দেখা গেছে—জব্দ করা স্বর্ণালংকারের কিছু অংশ শেখ হাসিনার ব্যক্তিগত, আর কিছু অংশ তার বোন ও মেয়ের সম্পদ। স্বর্ণালংকারগুলো আলাদা করে চিহ্নিত করা থাকায় অনুসন্ধানকারী দল এখন এগুলো পৃথকভাবে সাজিয়ে কার অংশ কতটুকু তা নির্ধারণ করবে।

মহাপরিচালক আরও জানান, অভিযোগের সঙ্গে সম্পর্কিত অংশগুলো অনুসন্ধানে বিবেচনায় নেয়া হবে, আর অন্যান্য অংশ ভিন্ন অনুসন্ধানের আওতায় পরতে পারে।

জব্দ হওয়া ৮৩২ ভরি স্বর্ণালংকারের কতটুকু শেখ হাসিনার—এ বিষয়ে তিনি বলেন, এ জন্যই ইনভেন্টরি তৈরি করা হয়েছে এবং তার দাখিল করা সম্পদ বিবরণীর সঙ্গে মিলিয়ে যাচাই করা হবে।

স্বর্ণ বৈধ না অবৈধ—প্রশ্নে তিনি বলেন, সম্পদ বিবরণী যাচাই করলেই জানা যাবে এসব স্বর্ণ জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না। আয়ের উৎস অস্পষ্ট হলে তা অবৈধ সম্পদ হিসেবে বিবেচিত হতে পারে।

শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্তের বিষয়ে আদালতের নির্দেশনার প্রসঙ্গে তিনি বলেন, তা আলাদা বিষয়। দুদক আইন অনুযায়ী অনুসন্ধান দল আদালতের অনুমতির ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শেখ হাসিনার স্বর্ণ জব্দ বিষয়ে নতুন তথ্য জানালেন দুদক মহাপরিচালক

আপডেট সময় : ০৫:৫৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫