ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি গঠিত

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:২০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ২১০১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে যদিও কোনো প্রাণহানি ঘটেনি, তবে পুড়ে ছাই হয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি। ঘটনার কারণ উদঘাটন ও ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বুধবার ফায়ার সার্ভিসের উপপরিচালক মামুনুর রশিদকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। অগ্নিকাণ্ডের উৎস, বিস্তারের কারণ এবং সার্বিক ক্ষতির পরিমাণ যাচাই করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার বৌবাজারের একটি ঘর থেকে বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। শুকনো মৌসুম এবং ঘিঞ্জি বস্তি হওয়ায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে শতাধিক ঘরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি গঠিত

আপডেট সময় : ০৬:২০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫