হাসিনাকে ফেরানোর জন্য বাংলাদেশের চিঠি: ভারত কী বললো?
- আপডেট সময় : ১০:০০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ২১৫০ বার পড়া হয়েছে
ভারত বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া চিঠি পর্যালোচনা করছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার (২৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এবং দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে।
রণধীর জয়সওয়াল বলেন, “বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের দেওয়া চিঠি পর্যালোচনা করা হচ্ছে। আমরা অনুরোধটি পেয়েছি এবং খতিয়ে দেখা হচ্ছে। আমরা বাংলাদেশের জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং সব অংশীদারদের সঙ্গে এ বিষয়ে গঠনমূলক সংলাপ অব্যাহত রাখব।”
এর আগে, ২০১২ সালের জুলাই হত্যাযজ্ঞে জড়িত থাকার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে ভারতকে চিঠি পাঠানো হয়।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোববার (২৩ নভেম্বর) সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর ২১ নভেম্বর ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, চিঠিটি সরাসরি দিল্লিতে পৌঁছে গেছে।



























