ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বরগুনায় স্কুলছাত্রী ধর্ষণের মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ২০৮৬ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

বরগুনার বেতাগীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মহাসিন কাজী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিচারক বেগম লায়লাতুল ফেরদৌস এ আদেশ দেন।

আদালতের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সকালে মক্তবে যাওয়ার সময় মহাসিন কাজী ভুক্তভোগী ছাত্রীকে রাস্তায় একা পেয়ে গলায় ছুরি ধরে ধর্ষণ করে। ঘটনায় ভুক্তভোগীর মা বদি হয়ে বেতাগী থানায় মামলা করেন। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে পুলিশ তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

বিচারক প্রক্রিয়া শেষে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মহাসিন কাজীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায়ের পর দণ্ডিতকে কারাগারে পাঠানো হয়েছে।

বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর রনজুয়ারা সিপু বলেন, “আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বরগুনায় স্কুলছাত্রী ধর্ষণের মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৬:০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫