ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

বাউলদের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্টদের গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে : প্রেস সচিব

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:৫৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

ফাইল ছবি

সম্প্রতি বাউল সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব শফিকুল আলম জানান, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশনা অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন, এবং বৈঠকে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

রোহিঙ্গা সংকটের প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘যে সমস্যা একসময় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সময়ে গুরুত্ব হারিয়েছিল, তা এখন আবার আন্তর্জাতিক অগ্রাধিকারের বিষয় হিসেবে স্থান পেয়েছে।’ তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা নিজেকে ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে উপস্থাপন করতে বেশি মনোযোগ দিয়েছেন, যা বাস্তব সমাধানকে পিছনে ঠেলে দিয়েছে।

বর্তমান অন্তর্বর্তী সরকার কূটনৈতিক প্রচেষ্টা, আন্তর্জাতিক সম্মেলন এবং বৈশ্বিক যোগাযোগের মাধ্যমে রোহিঙ্গা ইস্যুকে পুনরায় আন্তর্জাতিক অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে সময় লাগার কথা উল্লেখ করে তিনি জানান, ফলাফল একদিনে দেখা যাবে না, তবে ইতিবাচক অগ্রগতি আশা করা যাচ্ছে।

দেশব্যাপী ভবন নিরাপত্তা ও তদারকির দুর্বলতার বিষয়েও তিনি মন্তব্য করেন, বলেন, ‘অননুমোদিত স্থাপনা ধরা পড়া স্পষ্ট করে দিচ্ছে তদারকি কতটা দুর্বল ছিল। চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন, অনুমোদন ছাড়া কোথাও কোনো ভবন নির্মাণ করা যাবে না।’ সব সিটি করপোরেশনে অনুমোদন প্রক্রিয়া ও নিয়মকানুন শক্তিশালী করার কাজ চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বাউলদের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্টদের গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে : প্রেস সচিব

আপডেট সময় : ০৬:৫৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫