ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
সারাদেশ

সাভারে বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ডে আগুন, পুড়লো কাপড়ের দোকান

সাইফুল ইসলাম শাওন:
  • আপডেট সময় : ১২:০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / ২১৪৫ বার পড়া হয়েছে

ঢাকার সাভারের হেমায়েতপুরে একটি বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ডে লাগা আগুনে পুড়েছে কয়েকটি কাপড়ের দোকান। আগুনের তীব্রতা কম থাকায় অল্প সময়েই আগুন নিয়ন্ত্রন করে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে প্রায় ২ ঘন্টা। এতে হতাহতের খবর পাওয়া যায়নি

বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে ৪ তলা ভবনটির আন্ডারগ্রাউন্ডে থাকা কাপড়ের দোকানে আগুন লাগে।

সাভারের ট্যানারী ফায়ার স্টেশনের কর্মকর্তা তানভির আহমেদ জানান, আগুনের সংবাদ পেয়ে ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করে। পরে রাত ১টার দিকে পুরোপুরি নেভানো সম্ভব হয়। ভবনটির আন্ডারগ্রাউন্ডে কয়েকটি কাপড়ের দোকান ছিল। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারনা কোনো একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। আগুনে কয়েকটি দোকান পুড়ে গেছে। তবে কেউ আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

ভবনটিতে একটি কমিউনিটি সেন্টার ও একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হওয়ায় আগুনে বড় কোনো ক্ষতি হয়নি।

আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে পরে জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারে বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ডে আগুন, পুড়লো কাপড়ের দোকান

আপডেট সময় : ১২:০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫