ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
সারাদেশ

সাভারের আশুলিয়ায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ১২:৪৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ২২১৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার সাভারের আশুলিয়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট গণবিদ্যাপিঠ উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বিপুল সংখ্যক স্থানীয় জনগণ, সমর্থক ও কর্মী অংশগ্রহণ করেন।

পাথালিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ মো. সোহরাব হোসেনের সঞ্চালনায় ও পাথালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মো. রাশেদ হোসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা মো. দেলোয়ার হোসেন।

জনসভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আশুলিয়া থানা জামায়াতের আমির মো. বশির আহমেদ। পরে উন্নয়নের রূপকল্প পেশ করেন ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি ও ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. আফজাল হোসাইন।

মাওলানা মো. আফজাল হোসাইন বলেন, আমি নির্বাচিত হলে সাভার-আশুলিয়া অঞ্চলের অবকাঠামো উন্নয়নে সৎ, যোগ্য, দক্ষ ও নবীন-প্রবীণদের সমন্বয়ে উন্নয়ন কমিটি গঠন করব। শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলার মানোন্নয়ন, দুস্থ-অসহায়দের পুনর্বাসন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়ন ও হাসপাতালকে আধুনিকায়ন করব। সন্ত্রাস-দুর্নীতি, চাঁদাবাজ ও মাদক নির্মূল করার পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রশাসন, জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় পাঠাগার নির্মাণ, শিল্পকারখানা নির্মাণে পরিকল্পিত ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি, কৃষিখাতের আধুনিকায়ন, তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরি করবো। এছাড়া এতিম, বিধবা, দুস্থ ও বিপন্ন মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করাসহ নেতৃত্বের গুণ বৃদ্ধি ও সামাজিক, নৈতিক মূল্যবোধের সমাজ প্রতিষ্ঠা করা হবে।

তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করতে এবং দেশের সামাজিক সঙ্কট মোকাবেলায় এই জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের আইন বিষয়ক সেক্রেটারি এ্যাডভোকেট শহিদুল ইসলাম, জেলা রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি হাসান মাহাবুব মাস্টার, জেলা সাংস্কৃতিক বিষয়ক সেক্রেটারি মো. লুৎফর রহমান, আশুলিয়া থানা জামায়াতের আমীর মো. বশির আহমেদ, ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো. হারুনুর রশিদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অধ্যক্ষ মো. আল আমিনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও গণমাধ্যমকর্মীরা।

জনসভায় পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার-ফেস্টুনসহ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে উপস্থিত হন।এসময় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমার্থকরা প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন ঘোষণা করেন এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা কামনা করেন। সভা শেষে উপস্থিত জনতার মধ্যে উচ্ছ্বাস এবং নির্বাচনী পরিবেশে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারের আশুলিয়ায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৪৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫