ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

খালেদা জিয়ার খোঁজখবর নিতে গেলেন এনসিপি ও হেফাজতের নেতারা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ২১০৩ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালে যান দলের মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

এর আগে সকাল পৌনে নয়টার দিকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিবসহ কয়েকজন নেতা খালেদা জিয়ার খোঁজখবর নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে আসেন।

ফুসফুসের সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া খালেদা জিয়ার পরবর্তী সময়ে নিউমোনিয়া ধরা পড়ে। এর সঙ্গে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের দীর্ঘদিনের জটিলতাগুলো যুক্ত হওয়ায় চিকিৎসা আরও জটিল হয়ে উঠেছে। চিকিৎসকেরা বলছেন, একটি রোগের চিকিৎসা শুরু করলে অন্যটির ওপর বিরূপ প্রভাব পড়ছে।

এ অবস্থায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ এবং গত দুই দিনে তাতে কোনো উন্নতি হয়নি। প্রয়োজন হলে দ্রুত তাঁকে সিঙ্গাপুরে নেওয়ার বিষয়টি চিকিৎসকেরা বিবেচনা করছেন।

খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তাঁর সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান তিনি। শুক্রবার সারা দেশের মসজিদগুলোতে তাঁর জন্য দোয়া-মোনাজাত করেছে বিএনপি।

সংগৃহীত ছবি
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

খালেদা জিয়ার খোঁজখবর নিতে গেলেন এনসিপি ও হেফাজতের নেতারা

আপডেট সময় : ১২:১৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫