ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জীবনে নতুন অধ্যায় শুরু করলেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৩১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ৬২ বছর বয়সে বিয়ে করেছেন। তিনি তার দীর্ঘদিনের সঙ্গী জোডি হেইডেনকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেছেন।

শনিবার ক্যানবেরার লজে ছোট পরিসরে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। গত বছর ভ্যালেন্টাইন্স ডে-তে আলবানিজ জোডিকে প্রপোজ করেছিলেন, তবে বিয়ের তারিখ ও অনুষ্ঠান সংক্রান্ত তথ্য গোপন রাখা হয়।

অ্যান্থনি আলবানিজ অস্ট্রেলিয়ার ইতিহাসে একমাত্র প্রধানমন্ত্রী যিনি দায়িত্বকালীন অবস্থায় বিয়ে করেছেন। বিবাহবার্তায় তিনি জানান, “পরিবার ও বন্ধুদের সামনে একে অপরের প্রতি আমাদের ভালোবাসা এবং সারাজীবন একসাথে থাকার অঙ্গীকার প্রকাশ করতে পেরে আমরা অত্যন্ত খুশি।”

বিয়েতে জোডি হেইডেন ‘রোম্যান্স ওয়াজ বর্ন’ নামে সিডনির ডিজাইনারের পোশাক পরেছিলেন, আর আলবানিজ এমজে বেলের স্যুটে উপস্থিত ছিলেন। তাদের কুকুর টোটো বিয়ের আংটি বহনকারী হিসেবে দায়িত্ব পালন করেছে।

উল্লেখ্য, হেইডেন কয়েক বছর ধরে আলবানিজের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। ২০২২ সালের নির্বাচনী প্রচারণায়ও তিনি প্রধানমন্ত্রীর পাশে ছিলেন। নবদম্পতি হানিমুনে এই সপ্তাহে অস্ট্রেলিয়াতেই থাকবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জীবনে নতুন অধ্যায় শুরু করলেন

আপডেট সময় : ০৩:৩১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫