ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৪১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ঝিনাইদহ শহরের পবহাটিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুরাদ হোসেন (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে পবহাটি সিটি মোড়ে এই ঘটনা ঘটে। নিহত মুরাদ হোসেন মণ্ডল পাড়ার মৃত আফজাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, গত সপ্তাহে মুরাদের বাবা আফজাল হোসেন মারা যান। বাবার মৃত্যুর পর কুলখানি না করায় চাচাতো ভাই আলম মণ্ডল মুরাদকে ব্যঙ্গ করে বলেন, ‘ভিক্ষা করে দোয়ার আয়োজন করতে’। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় তাদের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

পরবর্তীতে শনিবার দুপুরে আলম মণ্ডলের ছেলে সৌরভ কয়েকজনের সঙ্গে মোটরসাইকেলে এসে দেশীয় অস্ত্র দিয়ে মুরাদের ওপর হামলা চালায়। তারা মুরাদকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন ও এলাকাবাসী হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের ধরতে পুলিশ কাজ করছে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ঝিনাইদহে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে

আপডেট সময় : ০৩:৪১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫