ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের দেশে ফেরার পথে সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:৪০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কোনো আপত্তি বা বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানিয়েছেন।

শফিকুল আলম বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নিয়ে সরকারের কোনো ধরনের বিধিনিষেধ নেই। এছাড়া, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতোমধ্যেই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে তারেক রহমান নিজেও ভেরিফায়েড ফেসবুক পেজে মায়ের অসুস্থতা ও দেশে ফেরা নিয়ে পোস্টে উল্লেখ করেছেন, “মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে। তবে রাজনৈতিক বাস্তবতা এবং অন্যান্য পরিস্থিতির কারণে এ বিষয়ে একক সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। পরিবারের আশা, পরিস্থিতি উপযুক্ত পর্যায়ে এলে দেশের প্রত্যাবর্তনে দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

তারেক রহমানের দেশে ফেরার পথে সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব

আপডেট সময় : ০৬:৪০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫