ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদী কাঠামো অটুট রাখার জন্য প্রতিযোগিতায় লিপ্ত: ডাকসু ভিপি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৮:৪৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ২০৯১ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, রাজনৈতিক দলগুলো পুরোনো ফ্যাসিবাদী কাঠামোকে ধরে রাখার জন্য প্রতিযোগিতা করছে। আজ শনিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ ও জুলাই স্মৃতি: শাবিপ্রবি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাকসু ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

সাদিক কায়েম বলেন, “বিপ্লব হয়েছিল ফ্যাসিবাদী কাঠামো বিলোপ ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য। কিন্তু আজ বড় রাজনৈতিক দলগুলো নির্বাচিত সরকারের ওপর নির্ভর করে গণভোট ও সংবিধান সংশোধন করবে কি না তা ঠিক করতে চাইছে। এভাবে দেখতে গেলে জুলাই শুধু ক্ষমতার পালাবদলের ঘটনা হিসেবে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের এই প্রজন্ম ফ্যাসিবাদ ও এর দোসরদের বিচার না করা পর্যন্ত থামবে না।”

তিনি সব ছাত্রসংগঠনের মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, “ছাত্রদল হোক বা ছাত্রশিবির—বাংলাদেশপন্থী সবাইকে এক হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। যদি এখনই শত্রুদের মোকাবিলা না করা হয়, ভবিষ্যতে আরও বড় ষড়যন্ত্র ঘটবে। জুলাইকে শুধু ক্ষমতার পরিবর্তনের আন্দোলন হিসেবে দেখানো ভুল।”

সাদিক কায়েম আরও উল্লেখ করেন, “জুলাই বিপ্লব দলমত নির্বিশেষে সংঘটিত হয়েছিল। সাধারণ ছাত্র ও রাজনৈতিক দল এক হয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল। আমাদের সেই ইতিহাসকে ভুলে যাওয়ার সুযোগ নেই। তাই নতুন বাংলাদেশ গড়তে একতা অপরিহার্য।”

শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাসুদ রানা তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাবিপ্রবির কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন ও ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদী কাঠামো অটুট রাখার জন্য প্রতিযোগিতায় লিপ্ত: ডাকসু ভিপি

আপডেট সময় : ০৮:৪৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫