শিরোনাম ::
এক্সপ্রেসওয়েতে বাস–ট্রাক দুর্ঘটনা, প্রাণ গেল ৩ জনের
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ১১:৫৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ২০৯১ বার পড়া হয়েছে
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর অংশে বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আড়িয়াল খাঁ সেতুর ওপর একটি ট্রাককে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে ওয়েলকাম পরিবহনের বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের পর ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকার গাবতলী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ব্রিজে ওঠার পরই দুর্ঘটনায় পড়েছিল। এতে আহত হন অন্তত ১৭ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম।
দুর্ঘটনার কারণে মহাসড়কের ঢাকাগামী লেনে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।
ট্যাগস :






















