ডা. জাহিদ হোসেন জানিয়েছেন বেগম জিয়ার সাম্প্রতিক শারীরিক অবস্থা
- আপডেট সময় : ০১:১৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ২০৮৯ বার পড়া হয়েছে
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে ডাক্তারদের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন মঙ্গলবার (২ ডিসেম্বর) এ তথ্য জানান।
তিনি বলেন, “বেগম জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়া হবে না। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, তা তিনি নিতে পারছেন। তবে বিদেশে নেওয়ার প্রয়োজন হলে তা মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী হবে। আজও বিদেশ থেকে আসা বিশেষজ্ঞরা তাকে দেখবেন। তাদের পরামর্শ অনুযায়ী প্রয়োজন হলে তাকে বিদেশে নেওয়া হবে।”
ডা. জাহিদ হোসেন আরও জানান, “আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। রোগীর বর্তমান অবস্থা এবং মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কিছু করার সুযোগ নেই। বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজব ছড়ানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।”
তিনি দেশবাসীর কাছে দোয়ার অনুরোধ জানিয়ে বলেন, “সরকার চিকিৎসায় সার্বক্ষণিক সহযোগিতা করছে। সংকটময় মুহূর্তে দেশবাসীর দোয়াই হয়তো বেগম জিয়ার দ্রুত সুস্থতার কারণ হবে।”




























