শিরোনাম ::
পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, তারেক রহমান চাইলে ট্রাভেল পাস দেওয়া হবে।
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০২:২৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৬ বার পড়া হয়েছে
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তিনি এখন পর্যন্ত ট্রাভেল পাসের জন্য আবেদনও করেননি। মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, চাহিদা থাকলেই ট্রাভেল পাস ইস্যু করা হবে এবং বাংলাদেশ সরকার তার দেশে ফিরতে সর্বাত্মক সহযোগিতা করবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
উপদেষ্টা আরও বলেন, প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে খালেদা জিয়া যদি দেশের বাইরে চিকিৎসা নিতে চান, তাতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তবে এ ধরনের সিদ্ধান্ত দল ও পরিবারের পক্ষ থেকে নেওয়া হবে।
ট্যাগস :


























