শিরোনাম ::
সন্ধ্যা থেকে এলপি গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৪:০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ২০৯১ বার পড়া হয়েছে
ভোক্তাপর্যায় এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বর মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১,২১৫ টাকা থেকে ৩৮ টাকা বৃদ্ধি পেয়ে ১,২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। আগের ৫৫.৫৮ পয়সার পরিবর্তে এটি এখন ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
নতুন এই দাম আজ মঙ্গলবার ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
ট্যাগস :


























